editor
প্রকাশিত: 8:50 PM, June 15, 2024
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কামরান পরিবারের উদ্যোগে ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।
শনিবার (১৫ জুন) সকাল ১১টায় খতমে কোরআন, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল, আলোচনা সভা এবং শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়। মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের ইমাম মো. শাহ আলম।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠকি সম্পাদক, মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের সুযোগ্য পুত্র ডা. আরমান আহমদ শিপলুর পরিচালনায় দোয়া মাহফিল পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। এসময় তিনি বলেন, সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান সিলেটের মাটি ও মানুষের সাথে মিশে আছেন।
সিলেটবাসী এখনও বদর উদ্দিন আহমদ কামরানকে ভুলতে পারেনি। আজীবন মানুষ তাঁর কথা স্মরণ করবে। সিলেটের উন্নয়ন ও রাজনৈতিক ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেটের সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এছাড়াও মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, এলাকার বিশিষ্ট মুরব্বীয়ান, যুব সমাজ ও পরিবারের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে