editor
প্রকাশিত: 11:54 AM, June 16, 2024
জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে একটি বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে। এতে চালকসহ অটোরিকশার ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন।
রবিবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে টুকেরবাজার এলাকায় ইয়াসিন কমিউিনিটি সেন্টারের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বেপরোয়া গতির বাস (সুনামগঞ্জ-জ ১১-০০১৪) ওভারটেকিং করতে গিয়ে ছাতকগামী অটোরিকশাকে (সিলেট-থ ১১-৭৬৬২) চাপা দেয়। এতে চালক ও ৪ যাত্রী আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
ঘটনার পর জালালাবাদ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশা জব্দ করে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়