editor
প্রকাশিত: 3:29 PM, June 22, 2024
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, পৃথিবীতে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে। তার মধ্যে বন্যা অন্যতম। পাহাড়ী ঢল ও টানা বর্ষনের কারণে প্রায়ই এ সমস্যার সৃষ্টি হয়। বন্যার ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। বন্যায় আক্রান্ত এলাকার মানুষেরা পানিবন্দি হয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেন। বিশেষ করে পাহাড়ি ও নিচু অঞ্চলের মানুষেরা বন্যায় আক্রান্ত হয়। এই দূর্যোগ সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য।
তিনি আরো বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যেকোন দূর্যোগের সময় সরকারের পাশাপাশী প্রবাসীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। লন্ডন প্রবাসী জমিরুল ইসলাম সিরাজ এর ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসীদের সহযোগীতায় আমাদের এই বাংলাদেশ আরো এগিয়ে যাচ্ছে।
তিনি শনিবার (২২ জুন) সকালে সিলেটের দক্ষিণ সুরমার গোপশহর এলাকায় দক্ষিণ সুরমা এসোসিয়েশনের সভাপতি, ইউকেবিসিসিআই মিডল্যান্ড রিজনের সহ-সভাপতি, গোপশহর গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী জমিরুল ইসলাম সিরাজ এর পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মোমিন হোসেন এর সভাপতিত্বে ও ২নং ওয়ার্ডের মেম্বার মুরশেদ খান এর পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান বদরুল ইসলাম, তেলিরাই জামেয়া মসজিদের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, ১নং ইউপি চেয়ারম্যান মামুন খান, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল ইসলাম জগলু, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল আরী বাচ্চু, গোপশহর মাদরাসার সভাপতি আশরাফ খান, ১নং মেম্বার শাহেদ আহমদ, পঞ্চায়িত কমিটির সদস্য মো. ইকবাল হোসেন, এডভোকেট শাহিন, আজাদ মিয়া, রুহুল চৌধুরী, রাজু আহমেদ, নওশাদ আহমেদ প্রমুখ। ত্রাণ বিতরণ শেষে বন্যার্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে চিকিৎসা প্রদান করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে