editor
প্রকাশিত: 5:31 PM, June 22, 2024
সিলেট মহানগর এর ২৫ ও ২৬ নং ওয়ার্ড বিএনপির উদ্দ্যোগে নগরীর রেলওয়ে আশ্রয় কেন্দ্রে বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, সাবেক তিন তিনবারে প্রধানমন্ত্রী যিনি তার জীবনের সবটুকু উজার করে দেশ এবং জনগনের জন্য কাজ করে গেছেন সেই গণতন্ত্রের জননী আপোষহীন দেশনেন্ত্রী বেগম খালেদা জিয়া এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের হিংসা শিকার হয়ে মুমূর্ষু অবস্থায়ও উন্নত চিকিৎসা বঞ্চিত রয়েছেন।
তিনি বলেন, সামর্থ্যের শেষটুকু দিয়েও অতীত এর ন্যায় বিএনপি বন্যা পীড়িত দূর্দশাগ্রস্ত মানুষের পাশে রয়েছে। তিনি সবার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং এই অবৈধ সরকারের জুলুমের শিকার দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়ার সভাপতিত্বে ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ মন্নানের পরিচালনায় অন্যান্যদের উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা কামাল হাসান জুয়েল, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশীদ চৌধুরী, কামরুল ইসলাম নেছার, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ মন্নান, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান হোসেন সুমন, কৃষকদলের সাবেক সদস্য সচিব মারুফ আহমদ টিপু, ২৫নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইকবাল কামাল, শাহীন আহমদ, মহানগর বিএনপি নেতা উজ্জ্বল রঞ্জন চন্দ্র, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য বিমল দেবনাথ, ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, বিএনপি নেতা ফটিক মিয়া, আনহার মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা কাওসার হোসেন রকি, শাহ আলম, আব্দুস শহিদ, কবির আহমদ, আলাল আহমদ, আজাদ আহমদ সহ নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে