editor
প্রকাশিত: 11:17 AM, June 23, 2024
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, বন্যার মতো প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করতে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে আমাদের সকলকে দাঁড়াতে হবে। বন্যা মোকাবেলা কিংবা কৃষি-মৎস্যখ্যাতের উৎপাদন বৃদ্ধি করতে এবং নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় নদী পুনঃখনন প্রক্রিয়া চলমান রয়েছে। তবে নিজেদের প্রয়োজনে যাতে আমাদের আশপাশের খাল-বিল, নদী-নালা-হাওর যাতে ভরাট বা অবৈধ দখল না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর বেশি বেশি করে বৃক্ষরোপনে সবাইকে উৎসাহিত করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় আমরা সহজেই বন্যাসহ সকল প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করতে পারব।
তিনি শনিবার (২২ জুন) দিনব্যাপী ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে একথাগুলো বলেন।
এসব ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন, চিনিসহ বিভিন্ন প্রকারের মসলা।
এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ সভাপতি আলাউর রহমান আলা, যুগ্ম সম্পাদক ও তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরোনদয় পাল ঝলক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা দুদু মিয়া।
এসময় অনুষ্ঠানগুলোতে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে