editor

প্রকাশিত: 3:58 PM, January 31, 2023

শাবি শিক্ষক সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন

শাবি শিক্ষক সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন

ডিএসএস ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির’ নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নতুন কমিটির নেতাদের কাছে সমিতির দায়িত্ব হস্তান্তর করেন সদস্য বিদায়ী কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সদ্য বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলম; নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল হাকিম সহ বিদায়ী কমিটি ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সবাই মিলেমিশে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ন্যায্য দাবি দাওয়া আদায় ও তাদের পাশে থেকে সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই।

এসময় তিনি আরো বলেন, সাবেক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে পরামর্শ হয়েছে। বিশ্ববিদ্যালয়কে কিভাবে সবাই মিলে সুন্দর ভাবে পরিচালনা করা যায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যাতে কোন স্থবিরতা না আসে সেজন্য সবাই মিলে কাজ করার পরামর্শ দেন তারা ।

বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম বলেন, ‘গত বছরে কোভিড-১৯ এর কারণে আমরা যথাসময়ে নির্বাচনের আয়োজন করতে পারিনি। এ বছর ঠিক সময়ে নির্বাচন হয়েছে।’

নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিদায়ী কমিটি যে কাজ করতে পারেনি, নতুন কমিটির নেতৃবৃন্দ সেগুলো করার চেষ্টা করবে। শিক্ষকদের জন্য নতুন নতুন উদ্যোগও নিবেন বলে আশা করি। এক্ষেত্রে নতুন কমিটিকে আমরা শিক্ষকরা সবাই তাদেরকে সহযোগিতা করব। কারণ পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব করবেন তারা।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছি। এর ১১দিন পর সমিতির দায়িত্বগ্রহণ করেছেন নতুন কমিটির নেতৃবৃন্দ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন