editor

প্রকাশিত: 11:24 AM, June 23, 2024

কানাইঘাটে দুর্যোগ সংক্রান্ত বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত

কানাইঘাটে দুর্যোগ সংক্রান্ত বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রতিক দুর্যোগ সংক্রান্ত বিশেষ জরুরী সভা গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

দুর্যোগ সংক্রান্ত বিশেষ জরুরী সভায় কানাইঘাট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে থেকে সরকারি ত্রান সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করতে আন্তরিক ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং সরকারি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন।

বন্যা দুর্গত এলাকার লোকজনদের মধ্যে স্বচ্ছতার সহিত ত্রান বিতরন ও সুষম বণ্টন নিশ্চিত করার জন্য জনপ্রতিনিধিদের দিক নির্দেশনা দেয়া হয়। এক্ষেত্রে কোন ধরনের গাফিলাতি ও অনিয়ম করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কানাইঘাট উপজেলার সার্বিক বন্যার ক্ষয়ক্ষতির বিষয়টি সরকারের বিভিন্ন দপ্তরকে অবহিত করা হয়েছে এবং পানি কমার সাথে সাথে সুরমা ডাইকের ভাঙন কবলিত ডাইকগুলো মেরামত এবং ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাটের সংস্কার ও বন্যায় যাদের বাড়ি-ঘরের ক্ষতিসাধন হয়েছে তাদের পুর্নবাসনে ব্যবস্থা নেয়া হবে বলে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন জানান।

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ দু’দফা বন্যায় গ্রামীন রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতিসাধন, বাড়ি-ঘর বিধ্বস্ত ও সুরমা ডাইকের ভাঙনের বিষয়টি তুলে ধরেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ ওয়াজিদ ওয়াসিফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে