editor
প্রকাশিত: 11:47 AM, June 24, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত সামাজিক ও মানবিক সংগঠন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে গরিব দুঃখী ও মেহনতী মানুষের কল্যানে দীর্ঘদিন থেকেই কাজ করছে।
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ ৫ শত পরিবার কে ৫ কেজি চাল, ১ লিটার তৈল, ১ কেজি করে ডাল সহায়তা প্রদান করেছে।
এ উপলক্ষে রবিবার ২৩ জুন বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন ট্রাস্টের বাংলাদেশের সমন্বয়কবৃন্দ।
ট্রাস্টের ট্রাস্টী কামালপুর গ্রামের সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণের সমন্বয়ক সাংবাদিক এ কে এম তুহেম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীন মুরব্বি মজিরুল ইসলাম চৌধুরী তকবির মিয়া, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী সৌদিআরব প্রবাসী আলহাজ্ব দুলাল আহমদ, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মৌরশ আলী, ২নং ওয়ার্ডের হাবিবুর রহমান, ৩নং ওয়ার্ডের সগির আলী, ৪নং ওয়ার্ডের ফজলু মিয়া, ৫নং ওয়ার্ডের নুরুল হক, ৬নং ওয়ার্ডে কামরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের বশির উদ্দিন, ৮নং ওয়ার্ডের হানিফ আলী, ৯নং ওয়ার্ডের আলহাজ্ব শামীম আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, সায়েস্তা মিয়া মিডিয়া কর্মী আরকুম আলী, সালেহ আহমদ। ছাত্রনেতা রুহেল মিয়া, তামিম সুমন, আব্দুস সামাদ সহ আরো অনেকে।
বক্তারা বন্যা কবলিত বানভাসি ৫শত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করায় প্রবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে