editor
প্রকাশিত: 12:27 PM, June 24, 2024

ছবি- সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রোববার (২৩ জুন) দুপুর একটার থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সোনাটিলায় বিভিন্ন বাড়িতে টাস্কফোর্সের অভিযান এই চিনি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম।
অভিযানকালে বিভিন্ন বাসাবাড়ি থেকে ১২ হাজার ৭০০ কেজি পরিমাণ ২৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ৫ হাজার টাকা।
পরে আইন ও বিধি মোতাবেক নিলাম কার্যক্রম পরিচালনার মাধ্যমে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমাদানের জন্য তামাবিল শুল্ক কর্তৃপক্ষের জিম্মায় প্রদান করা হয়।
অভিযানে অংশ নেন তামাবিল শুল্ক কর্তৃপক্ষের পক্ষে গুদাম কর্মকর্তা (সহকারী রাজস্ব কর্মকর্তা) মো. মামুন শেখ, ৪৮ বিজিবি সিলেটের নায়েব সুবেদার মো. শহিদুল আলম এবং গোয়াইনঘাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এসআই ফখরুল ইসলাম।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়