editor

প্রকাশিত: 4:43 PM, June 24, 2024

সকল দুর্যোগ-দুঃসময়ে আ. লীগ দেশের মানুষের পাশে দাঁড়ায়: মন্ত্রী নানক

সকল দুর্যোগ-দুঃসময়ে আ. লীগ দেশের মানুষের পাশে দাঁড়ায়: মন্ত্রী নানক

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, সকল দুর্যোগ-দুঃসময়ে আওয়ামী লীগ দেশের মানুষের পাশে দাঁড়ায়। তাই এবারের বন্যায়ও সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। ২০২২ সালের দুর্যোগের সময়ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা সিলেটবাসীর দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। করোনাকালেও এমনটি হয়েছে। ২০২২ সালে বন্যার সময় খোদ প্রধানমন্ত্রী সিলেট ঘুরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিলেন।

তিনি বলেন, চলমান বন্যায় শুধু ত্রাণ দিয়েই ক্ষান্ত হবে না সরকার, কৃষি খাতে যত ক্ষতি হয়েছে তা পূরণ করার সব ব্যবস্থা গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী। সিলেটবাসী ঘাবড়ে যাবেন না, আতঙ্কিত হবেন না। আপনাদের জনপ্রতিনিধিরা সবসময় আপনাদের পাশে আছেন। শেখ হাসিনার একান্ত কর্মী হিসেবে তারা সকল দায়িত্ব পালন করবেন।

পাটমন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন। একটি স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এমন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন তিনি।

সোমবার (২৪ জুন) দুপুরে সিলেট মহানগরের ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রঙ্গণে আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেটের সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।

এর আগে সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে তারা শাহজালাল (রাহ.)-এর মাজার জিয়ারত করেন।

দুই দিনের সফরে সিলেটে এসেছেন তারা। তারা এ দুদিন সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন ত্রাণ সহায়তা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার (২৫ জুন) রাত ১০টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর হতে বিমানযোগে সিলেট ত্যাগ করবেন তারা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়