editor
প্রকাশিত: 7:03 PM, June 24, 2024
শেখ মো শাহীন উদ্দীন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্ট ২০২৪ উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ জুন) সকাল ১১টায় মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানে মোঃ এরশাদ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, ইউআরসি ইন্সট্রাক্টর খায়ের উদ্দিন মোল্লা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবীর হোসেন, রফিকুল ইসলাম,শিক্ষক নেতা মাফুজুর রহমান, সুলেমান মিয়া,মিলাদ হুসেন ভূইয়া, সেলিম মিয়া, নয়ন চৌধুরী, সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সাল,মাহমুদুল হাসান রনির প্রমুখ।
মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয়ের একটি করে বালক ও বালিকা দল নিয়ে অনুষ্ঠিত এ টূর্নামেন্টে বিদ্যালয় ও ইউনিয়ন পর্যায়ের খেলা শেষে আজ থেকে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা চ্যাম্পিয়ন মোট ২৪টি দল নিয়ে উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়।
উদ্ভোধনী খেলায় পৌরসভা চ্যাম্পিয়ন গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ১-০ গোল ব্যাবধানে বুল্লা ইউনিয়ন চ্যাম্পিয়ন বানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে পরাজিত করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে