editor
প্রকাশিত: 9:57 PM, June 24, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) উপজেলার ভূকশিমইল ও টিলাগাঁও ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার দুপুরের দিকে ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বাসিন্দা নাছির মিয়ার শিশুপুত্র আবু সাইদ আহমদ রেদোয়ান (৬) সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে মারা যায়।
অপরদিকে এদিন বিকেলে টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর গ্রামের আব্দুল হকের পুত্র জালাল মিয়া (১৪) নিজ ঘরের উপর থাকা বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতের লাইনে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। দ্রুত পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার বড় ভাই জুনেদ মিয়া (১৮) থাকে ধরতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয় পরে স্থানীয় লোকজন থাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) ক্যশৈনু মারমা জানান বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মরদেহ থানায় রাখা হয়েছে আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে