editor
প্রকাশিত: 4:09 PM, June 25, 2024
কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড সিলেট জেলা শাখার উদ্যোগে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুন) সন্ধ্যায় নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড সিলেট জেলা শাখার সভাপতি মারুফ বখতিয়ার চৌধুরী খুররম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী দিদার আলম কল্লোল, কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ডের উপদেষ্টা কলম যোদ্ধা লিয়াকত আলী খান, কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ ওবায়দা রাসেল।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ শাহিদুর রহমানের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজেদুল ইসলাম সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মোস্তফা আহমদ আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহানগর শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম, জেলা শাখার সহ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, হাফিজ মাছুম আহমদ দুধরচকী, এডভোকেট হুমায়ুন কবির, শহিদুর রহমান, মহানগর শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মাছুম, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আজিজুর রহমান তাপাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুজ্জামান খান, মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা বেগম, আইন শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মো. কামাল উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতার ধ্বজাধারী দেশগুলো মানবতাবিরোধী কাজে উৎসাহ যোগাচ্ছে। দেশে দেশে সংঘাত সৃষ্টি করছে। যা বিশ^ব্যাপী মানবিকতার প্রশ্নে মানবসভ্যতার মাঝে সংঙ্কা জাগাচ্ছে। মানুষে মানুষে হানাহানি রেশারেশি বন্ধে ঐক্যবদ্ধ প্রয়াসের কোন বিকল্প নেই। এশিয়ার দেশগুলো তাদের হুংকারে নিঃশে^ষ হয়ে যাচ্ছে। আমরা একটি সুন্দর পৃথিবী চাই, একটি স্বনির্ভর দেশ গঠন করতে চাই। যেখানে থাকবে না লোভ, হিংসা, সংঘাত।
বক্তারা আরো বলেন, আমরা আমাদের ত্রিশ লক্ষ শহীদের রক্তে ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে সংঘাতমুক্ত একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। তাই ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদের সকলকে ঐকবদ্ধ হতে হবে। কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে আমাদের সকলের অঙ্গীকার আমরা সুখী সমৃদ্ধশালী, ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে সম্প্রতি সিলেটের মানিকপীরের টিলায় দূর্বৃত্তদের হামলায় নিহত আবুল হাসান সাবিলের পিতার হাতে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও তাকে সার্বিক আইনী সহায়তার আশ^াস প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়