editor
প্রকাশিত: 9:18 PM, June 25, 2024
নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পানিবন্দী হাওর এলাকার ৫০০টি বন্যাদুর্গত পরিবারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত জরুরি সরকারি সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।
বন্যার্ত পানিবন্দী মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে সমন্বিত সরকারি জরুরি সেবা প্রদান করা হয়।
মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১ টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া হাওর এবং নন্দীরগাঁও এলাকার চলিতাবাড়ি, শিয়ালাহাওর, জলুরমুখ এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার সমন্বিত জরুরি সরকারি সেবা কার্যক্রম এর টিম গুলোকে সমন্বয় করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব শীর্ষেন্দু পুরকায়স্থ।
উপজেলা প্রশাসন গোয়াইনঘাট এর উদ্যোগে দিনব্যাপী কার্যক্রমের মধ্যে হাওর এলাকার জনগণের পানি বাহিত রোগ প্রতিরোধে ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বন্যার্তদের ফ্রি মেডিকেল ক্যাম্প (চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ঔষধ প্রদান, খাবার স্যালাইন বিতরণ)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা এর নেতৃত্বে পরিচালিত হয় মেডিকেল ক্যাম্পটি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীরাও এ সময় ছিলেন।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে বিশুদ্ধ পানি সরবরাহ সেবা প্রদান করা হয়েছে। বিতরণ করা হয়েছে ১০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১০০ টি বিশুদ্ধ পানি সহ জেরিকেন (১০ লিটার ধারণ ক্ষমতার), পানি বিশুদ্ধকরণ কীট- ৪০ টি ( প্রতি ১০ পরিবার ১ টি কীট ব্যবহার করতে পারবেন। অপর দিকে গোয়াইনঘাট থানার উদ্যোগে ৪০০ জনকে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে। থানার ওসি মো: রফিকুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়া গবাদিপশুর বন্যাকালীন বিশেষ স্বাস্থ্য সেবা পরিচর্যা* করেন ভেটেরিনারি সার্জন ডা. সাবের ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জামাল খানের টিম। এসময় ৪০ টি পরিবারকে গবাদিপশুর গো-খাদ্য , জরুরি ঔষধ ও ভিটামিন প্রদান করা হয়েছে। বন্যা কালীন কৃষি ও কৃষকের সুরক্ষা সেবা প্রদান করেন উপজেলা কৃষি অফিসার। এসময় শাক-সবজির বীজ এবং বন্যাকালীন সময়ে ধান সংরক্ষণ পদ্ধতি সম্পর্কিত পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার জনাব রায়হান পারভেজ রনির কৃষি টিম।
একই সাথে বন্যা দুর্গত এলাকার বয়স্ক, প্রতিবন্ধীদের সামাজিক সুরক্ষা সহায়তা প্রদানের জন্য তথ্য সংগ্রহ করেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব আবু কাওসার। এছাড়াও সরকারি সংস্থাগুলোর পাশাপাশি এনজিও সংস্থাগুলো যেভাবে অংশ নেয়।
ওয়ার্ল্ড ভিশন এনজিও-র পক্ষ থেকে ১০ হাজার পানি বিশুদ্ধকরণ পাউডার প্যাকেট বন্যা দুর্গত ৫০০ পরিবারকে বিতরণ করেন।
এ সমন্বিত সেবা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক প্রমুখ।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগকালীন সময়ে সমন্বিত জরুরি সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়