editor
প্রকাশিত: 2:36 PM, June 26, 2024
মহি উদ্দিন রিপন :: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে অন্তর্ভুক্তি ও অধিকার প্রদানে সচেতনতামূলক এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন (মঙ্গলবার) বিকেল ৩ টায় সক্ষমতা প্রকল্প অফিস কুলাউড়ায়, এসডিডিবি প্রকল্প কারিতাস সিলেট অঞ্চলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিবন্ধী ও প্রবীণদের নিয়ে সচেতনতামুলক কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের অবহিত করা হয়।
সক্ষমতা প্রকল্প সিলেট অঞ্চলের পিও চন্দন রোজারিও’র সভাপতিত্বে ও ফিল্ড এ্যানিমেটর বনিফাস লিটন সরেং এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি এম মছব্বির আলী, সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, সিলেটের সময় প্রতিনিধি মহি উদ্দিন রিপন, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, দেশের কন্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, এসডিডিবি প্রকল্প স্বেচ্ছাসেবক উজ্জ্বল দেব, ক্লাব সহযোগী লায়লা বেগম, ক্লাব সদস্য প্রতিবন্ধী শিক্ষার্থী মিনা আক্তার, পূর্ণিমা অলমিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে কারিতাস। প্রতিবন্ধিদের জীবনমান উন্নয়নে সংস্থাটি দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা নিরসন ও তাদেরকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সকল রকমের সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। ক্যাম্পেইনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে