editor
প্রকাশিত: 7:46 PM, January 31, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটে আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর দরগা মহল্লাস্থ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. সাজেদুল করিম।
শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন- লন্ডনস্থ ভিক্টোরিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কারী আব্দুল হক।
বক্তব্য রাখেন আল-কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মো. ইয়াহইয়া, অধ্যাপক ফরিদ আহমদ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিলেটের সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, মাওলানা কারী মিসবাদ উদ্দীন, হাফিজ এহসানুল হক, কাজী সৈয়দ মুজাম্মিল উদ্দিন, মাওলানা আতাউর রহমান বঙ্গী, হাফিজ মাওলানা সাহুল আহমদ, মাওলানা কারী আারিফ বিল্লাহ আমীর, মোঃ মাসুম মিয়া, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, মাওলানা শামসুল ইসলাম, কারী আজমান হোসাইন ইমন প্রমুখ।
এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীদের আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা গ্রহণ করতে হবে। আদর্শ জীবন গঠনে ইসলামিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। শুধু লেখাপড়া করে ডিগ্রি অর্জন করলে চলবেনা, আখেরাতে কল্যাণে প্রত্যেকেই কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে।
বক্তারা বলেন, ইসলামিক শিক্ষার মাধ্যমে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের কোরআনের আলোয় শিক্ষিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রসংশনীয়।
বক্তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের মত অন্যান্যন প্রতিষ্ঠানকে ইসলামি শিক্ষাদানে এগিয়ে আসার আহবান জানান।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন