admin
প্রকাশিত: 10:56 AM, June 29, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
শুক্রবার (২৮ জুন) দুপুরে শহরস্থ ডাকবাংলোতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এমপি নাদেল বলেন, কুলাউড়ায় বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন। বন্যার শুরু থেকে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বন্যার্তদের পাশে রয়েছেন। একসাথে হয়ে বন্যার্তদের জন্য সবাই কাজ করছেন।
তিনি বলেন, বিভিন্ন এলাকার ২৮টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে ২ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। প্রতিদিনই আশ্রয়কেন্দ্রসহ বন্যাকবলিত এলাকায় শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বন্যায় প্রায় ৫ হাজার কাচা ঘর বিধ্বস্ত হয়েছে, ১৫০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮ শত ২০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। মৎস্য সম্পদেরও ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি টাকা। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বন্যার পরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির জন্য টিন বিতরণ করা হবে বলেও তিনি জানান।
এ সময় উপজেলা চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুসিকান্ত হাজং, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর সুজিত কুমার চন্দ, কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে