admin
প্রকাশিত: 12:48 PM, June 29, 2024
সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্টের মটরঘাট এলাকায় ঘুরতে গিয়ে নিখোঁজ কিশোর শামীম আহমদ (১৬)’র লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ জুন) সকাল সাড়ে এগারোটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া।
তিনি জানান, শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে, শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা ৬টা দিকে চেঙ্গেরখাল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সিলেট নগরীর বাগবাড়ী এলাকার শাহজাহান আলীর ছেলে শামীম আহমদ।
পারিবারের সদস্যরা জানান, সিলেট শহর থেকে বাইসাইকেল চালিয়ে রাতারগুল সোয়াম ফরেস্টের প্রবেশমুখ মটরঘাট খেয়াঘাটে যায় ৪ কিশোর। তারা রাতারগুলে না গিয়ে চেঙ্গেরখাল নদীতে গোসল করতে নামে। এ সময় ৩ জন সাঁতার জানার কারণে উঠে আসতে পারলেও শামীম তলিয়ে যায়।
সিলেট বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন ময়নাতদন্ত ছাড়াই তারা লাশ নিতে চান, সে ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়