admin
প্রকাশিত: 8:49 PM, June 29, 2024
জেলা পর্যায়ে শিল্প-সংস্কৃতিতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট জেলার ৪জন গুণিশিল্পী ও ১টি সৃজনশীল সংগঠনকে আজ (২৯ জুন) প্রদান করা হয়েছে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৩। জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে বিকাল ৪:৩০মিনিটে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের।
৫টি ক্যাটাগরিতে ৪জন গুণিশিল্পী ও ১টি সৃজনশীল সংগঠনের হাতে সম্মাননা পদক, সম্মাননা চেক, সনদপত্র ও উত্তরীয় তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ মোবারক হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুক উদ্দিন আহমদ ও বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
এতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার জনাব অসিত বরণ দাশ গুপ্ত। সম্মাননাপ্রাপ্ত গুণিশিল্পীগণের পক্ষে অনুভূতি জ্ঞাপন করেন জনাব সুবল চন্দ্র দেব। জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৩ পদক প্রাপ্ত গুণিশিল্পীরা হলেন সুবল চন্দ্র দেব (কন্ঠসংগীত), প্রসেন রায় (যন্ত্রসংগীত), মানবেন্দ্র গোস্বামী (আবৃত্তি), ড. শরদিন্দু ভট্টাচার্য্য (লোকসংস্কৃতি) ও একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টস (সৃজনশীল সংগঠন)।
অনুষ্ঠানের শুরুতেই পপি দাসের পরিচালনায় ‘আলো আমার আলো, ও চলো বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন একাডেমির নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানা।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়