admin
প্রকাশিত: 5:41 PM, June 30, 2024
বানিয়াচং এর নজিপুর গ্রামে রোটারি ক্লাব অব সিলেট এর আর্থিক সহায়তায় নির্মিত অর্ধ পাকা ঘর হস্তান্তর করা হয়েছে।
শনিবার বিকাল (৫ টায়) উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের অন্তর্গত নজিপুর গ্রামে ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ ভানুজয় দাশ পিএইচএফ এর বাড়িতে অর্ধ পাকা ঘর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব সিলেট এর প্রেসিডেন্ট রোটারিয়ান ভানুজয় দাশ পিএইচএফ এর সভাপতিত্বে ও রোটারিয়ান রাহুল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোটারী ক্লাব অব সিলেট কর্তৃক প্রদত্ত পাকা ঘরটি গ্রামের একজন গরীব শ্রমজীবী মানুষকে তৈরী করে দেয়ার উদ্যোগটি খুবই প্রসংশনীয় মানবিক কাজ। রোটারিয়ানরা দেশে ও বিদেশে মানবতার সেবায় যে কাজ করে আসছেন, তা অত্যন্ত প্রসংশনীয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ভাইস-চেয়ারম্যান (মহিলা) ভাইস রোটারিয়ান জাহেনারা আক্তার বিউটি, রোটারি ক্লাব অব সিলেট এর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর ড. তোফায়েল আহমেদ, সহকারী অধ্যাপক রোটারিয়ান সাগর বিশ্বাস, রোটারিয়ান সালাহ উদ্দিন বাবলু, হবিগঞ্জ ক্লাবের রোটারিয়ান পিপি বাদল রায়, খোয়াই ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আলী আফজাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী রোটারিয়ান কামাল হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ইষ্যু ভূষণ দাস রায়, নজিরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রামদয়াল দাশ, কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাশ, নজিপুর গ্রামের গীতা সংঘের সভাপতি লোকেশ দাস প্রমূখ।
অনুষ্ঠান শেষে নজিরপুর গ্রামের সীতেশ দাশ নামক এক ব্যক্তির হাতে একটি অর্ধ পাকা ঘরের চাবি তুলে দেন প্রধান অতিথি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল সহ অতিথিবৃন্দ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়