admin
প্রকাশিত: 9:04 PM, June 30, 2024
বন্যা ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মধ্যে আল মুনির ট্রাস্ট ইউ.কে এর উদ্যোগে গত ২৯ জুন শনিবার দিনব্যাপী দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ইনাত আলীপুর, মির্জানগর ও মানিকপুর গ্রামের ত্রাণ বিতরণ করা হয়েছে।
আল মুনির ট্রাস্ট ইউ.কে’র পৃষ্ঠপোষক হাফিজ আশরাফুল মৌলা, এহছানুল মৌলা ও রেজাউল মৌলা বাবুলের অর্থায়নে পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি সিকন্দরপুরের সেক্রেটারী ব্যাংকার আখলাকুল মৌলা বাহার, দাউদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য হিরা মিয়া, হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সদস্য আহবাব হোসেন, তানভীর আহমদ, নেছার আলী, নামর মিয়া, রশিদ আহমদ, বখতিয়ার বিন বাছির, এনামুল মৌলা মাহদী প্রমুখ।
অনুষ্ঠানে আল মুনির ট্রাস্ট ইউ.কে এর পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে জনপ্রতি ১ লিটার তেল, ১ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ কেজি মসুরি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি লবণ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যা কবলিত মানুষেরা অসহায়ের মধ্যে দিনপাত করছেন। বন্যায় রাস্তাঘাট, বাড়ি-ঘরসহ নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আল মুনির ট্রাস্ট ইউ.কে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে। এ ট্রাস্টের মত অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো বন্যার্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।
বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ খাবারসহ নানামুখী সমস্যার মধ্য দিয়ে সময় পার করছে। সিলেটে বন্যাকবলিত মানুষের সংখ্যা প্রায় লক্ষাধিক। তাঁদেরকে সহযোগিতা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রবাসী সহ বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়