admin
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৪
সিলেট মহানগরের চৌকিদেখীতে রেজিস্ট্রিশনবিহনী একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এ নারী নিহত হয়েছেন।
রবিবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিলেট এয়ারপোর্ট সড়কের চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আছমা বেগম (৩০)। তিনি সুনামগঞ্জ সদর থানার নুরিশপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে চৌকিদেখীর ৩ নং গলির একটি বাসায় ভাড়া থাকতেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আছমাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে এসে অটোরিকশাটি জব্দ করে ও এর চালক মো. সাগর মিয়াকে (২৮) আটক করে। সাগর এয়ারপোর্ট থানার পীরেরগাঁওয়ের আব্দুর রহমানের ছেলে।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
5 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। 5 মঙ্গলবার
7 বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫ উপলক্ষ্যে সিলেটে ১০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ
2 সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের
8 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 1 মঙ্গলবার
2 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান
3 মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
4 সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
4 সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে বেকারত্ব দূর করতে বিএনপি অঙ্গিকারবদ্ধ। আগামীর বাংলাদেশ গড়তে