admin
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪
আবারো উজান থেকে নেমে আসা তীব্র পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের ফলে তৃতীয় দফায় সিলেটের কানাইঘাট উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।
সোমবার সকাল থেকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে কানাইঘাট সুরমা ও লোভা নদীর পানি তীব্র গতিতে বাড়তে থাকে। যার কারনে গত দু’দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সুরমা ডাইকের অন্তত ১৮টি ভাঙন দিয়ে তীব্র গতিতে সুরমা ও লোভা নদীর পানি লোকালয়ে প্রবেশ করে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যন্ত জনপদ বন্যার পানিতে তলিয়ে গেছে। পর পর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বন্যার পানিতে ঘর-বাড়ি তলিয়ে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে ছুটে যাচ্ছেন।
গত রোববার রাতে সুরমা নদীর পানি বিপদ সীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও সোমবার সকাল থেকে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দুপুর ২টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপদ সীমার ৯৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পানিতে তলিয়ে গেছে বাজারের গলিপথ, অনেক ব্যবসা প্রতিষ্ঠানে বানের পানি ঢুকেছে। সুরমা ডাইকের ভাঙন দিয়ে তীব্র গতিতে পানি প্রবাহিত হওয়ায় গ্রামগঞ্জের রাস্তা-ঘাট তলিয়ে গিয়ে বাড়ি-ঘরে পানি প্রবেশ করছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারতের মেঘালয় সহ বিভিন্ন রাজ্যে ভারি বৃষ্টিপাত ও বন্যা দেওয়ায় সিলেট অঞ্চলে আবারো বন্যা হতে পারে এমন সতর্কবার্তা দেয়া হয়েছিল।
রোববার রাত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারো বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে এ নিয়ে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের সতর্ক থাকার পাশাপাশি বন্যা দেখা দিলে প্রত্যন্ত অঞ্চলের লোকজনদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য নির্দেশনা দেন।
সোমবার সকাল থেকে পানি বাড়া অব্যাহত রয়েছে। এভাবে দ্রæত বেগে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কানাইঘাটে স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারেন মানুষজন।
3 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা
4 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
2 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি
3 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির
8 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
1 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত
3 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
7 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী