admin
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের মধ্যপ্রদেশে বাড়ির ভেতর থেকে একই পরিবারের ৫ জনের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এই ঘটনা আত্মহত্যা নাকি খুন, তা এখনও স্পষ্ট নয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যপ্রদেশ পুলিশ।
সোমবার (১ জুলাই) সকালে মর্মান্তিক এই ঘটনার খবর পাওয়া গেছে মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার গুনেরি পঞ্চায়েতের রাউদি গ্রামে।
পুলিশ সূত্রে প্রকাশ, রবিবার (৩০ জুন) রাতে ভয়াবহ এই ঘটনা ঘটেছে। সোমবার (১ জুলাই ) সকালে বাড়ির প্রধান রাকেশের এক কাকার নজরে আসে বিষয়টি। তিনিই প্রথম পুলিশে খবর দেন। মৃতরা হলেন রাকেশ ও ললিতা, এরা ২ জন স্বামী – স্ত্রী এবং তাদের ৩ সন্তান লক্ষী, প্রকাশ ও অক্ষয়। ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৪ জনের মৃতদেহ। বিছানায় শায়িত ছিল ১ শিশুর দেহ। যদিও এই ঘটনাকে আত্মহত্যা মানতে পারছেন না মৃতের আত্মীয়রা। তাদের খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই অনুমান করছেন তারা। এ ক্ষেত্রে পরিবারের কোনও সদস্য বাকিদের খুন করে নিজে আত্মঘাতী হয়ে থাকতে পারেন। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। এমনকি ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট ও পাওয়া যায়নি।
8 বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫ উপলক্ষ্যে সিলেটে ১০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ
4 সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের
6 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮
2 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান
4 মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
8 সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
8 সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে বেকারত্ব দূর করতে বিএনপি অঙ্গিকারবদ্ধ। আগামীর বাংলাদেশ গড়তে
5 আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে