admin

প্রকাশিত: 8:42 PM, July 2, 2024

গণমাধ্যমে আসা অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ৮ জুলাই

গণমাধ্যমে আসা অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ৮ জুলাই

গণমাধ্যমে আসা অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্তদের গ্রেফতার, পাসপোর্ট জব্ধ, দ্রুত দুর্নীতির মামলা দায়ের ও ব্যারিস্টার সায়েদুল হক সুমন এমপিকে প্রাণনাশের হুমকিদাতাদের গ্রেফতারের দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা গতকাল ২ জুলাই মঙ্গলবার বিকালে সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেটের ৩য় তলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় গণমাধ্যমে আসা অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্ত আলোচিতদেরকে এখনো আইনের আওতায় না আসায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, অতীতে ব্যাংক শীর্ষ ডাকাত আব্দুল হাই বাচ্চু ও সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমদ বিদেশে পালিয়ে যাওয়ায় দেশবাসীর কাছে প্রতিয়মান হচ্ছে এদের সাথে কার সমঝোতা হয়েছে? জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সম্মানী সংসদগণ এই আলোচিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। পরিকল্পনা সচিব বলেছেন, আমরা সর্বগ্রাসী হয়েগেছি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দুই বছর অন্তর অন্তর সম্পদের হিসাব সরকারের নিকট দাখিলের বিধান বাধ্যতামূলক ও তাদের দুর্নীতি রোধে সংবিধানে থাকা ন্যায়পাল আজ থাকলে দেশ আজ দুর্নীতিবাজদের কারখানায় পরিণত হতো না।

আইনগত ভাবে জুয়া নিষিদ্ধ থাকলেও দেশে ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িত বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। দেশের মানুষের অর্থ হেফাজতের লক্ষ্যে জুয়াড়ীদের কার্যক্রম বন্ধ করতেই হবে। যে ভাবে তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে বের করা হয়েছে অনলাইন জুয়াড়ীদের, ঠিক একই ভাবে এই অনলাইন জুয়ার পিছনে কারা জড়িত সরকারকে তা বের করতে হবে।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৮ জুলাই সোমবার বিকাল ৩টায় গণমাধ্যমে আসা অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্তদের গ্রেফতার, পাসপোর্ট জব্ধ, দ্রুত দুর্নীতির মামলা দায়ের ও ব্যারিস্টার সায়েদুল হক সুমন এমপিকে প্রাণনাশের হুমকিদাতাদের খোঁজে বের করা এবং তাঁকে গানম্যান দেয়ার দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট সিটি পয়েন্টে জমায়েত ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার জন্য দুর্নীতি বিরোধী জনগণ উপস্থিত থাকার আকুল আহবান জানানো হয়।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সদস্য আমিরুল হোসেন চৌধুরী আমনু, সরোজ ভট্টাচার্য্য, কামরান আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়