admin
প্রকাশিত: 10:19 AM, July 4, 2024
শেখ মো. শাহিন উদ্দীন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে নব নির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব এর উপস্থাপনায় ও পরিষদের নব-নির্বাচিত চেয়ারমান সৈয়দ মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, ভাইস চেয়ারম্যান মো: এরশাদ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব সহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।
সভায় বক্তব্যে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে আগামী দিনে উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আব্দুস সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা মো: মিজানুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জাকির হোসেন, ইউ/পি চেয়ারম্যান মো: আতিকুর রহমান, সৈয়দ মোহাম্মদ সোহেল, মো:আলাউদ্দিন, মিনহাজ উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, মাহবুবুর রহমান সোহাগ, ফারুক আহমেদ পারুল প্রমূখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন