admin

প্রকাশিত: 3:35 PM, July 4, 2024

ব্রিটেনের প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে শাহ আবদুল করিম উৎসব ২০২৪

ব্রিটেনের প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে শাহ আবদুল করিম উৎসব ২০২৪

প্রথমবারের মত ব্রিটেনের মাটিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের কিংবদন্তী বাউল সম্রাট শাহ আবদুল করিম উৎসব- ২০২৪।

বর্ণিল আয়োজনে এ উৎসবকে সাফল্যমন্ডিত করতে আরিয়ান ফিল্মস প্রোডাকশন ও গ্লোব টিভির যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা বুধবার (৩ জুলাই) দুপুরে ইষ্ট লন্ডনের হোয়াইট চপল এলাকার বিজনেস সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়।

বাউল করিম উৎসব (লন্ডন) এর ফাউন্ডার চেয়ারম্যান তাজরুল ইসলাম তাজ এর সভাপতিত্বে ও সোহেল আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন লন্ডন রেডব্রিজের প্রাক্তন মেয়র জোৎস্না ইসলাম, টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার আহবাব হোসেন, ব্রিটিশ ফিল্মস ইন্সটিটিউট ডেভিড শেপার্ড, হলিউড ষ্টার লিওন।

সভায় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, আব্দুস সালাম, হেলেন ইসলাম, শিমুল তাজবির, সাহাদুল ইসলাম, পাবেল চৌধুরী, চৌধুরী মুরাদ, সাদেক আহমদ, মতিউর রহমান, অনুপম রহমান, আবু তাহের আজিজ, ইসহাক ইসলাম, শাহরুখ আহমেদ, কিষ চৌধুরী, রাজু আহমেদ, জেবুন্নেছা রিতা, আসিফ আহমদ, রাজ শেখ, আলম, বন্নি, তামিম চৌধুরী, জাওয়াদ ইবনে আজম, মিসবাহ চৌধুরী প্রমুখ।

এবারের শাহ আব্দুল করিম উৎসবে অংশগ্রহণ করবেন ব্রিটেনের নানা শ্রেনী পেশার শিল্পীরা। আগামী ৬ই অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের ব্রেডিআর্ট সেন্টারে উৎসবটি অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করে তুলতে ব্রিটেনবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শাহ আব্দুল করিম উৎসব (লন্ডন) ফাউন্ডার চেয়ারম্যান তাজরুল ইসলাম তাজ।

উল্লেখ্য, সুনামগঞ্জের দিরাইয়ের বরাম হাওরঘেঁষা উজানধলের পাশ দিয়ে বয়ে যাওয়া কালনী নদীর পাড়ে জীবন কাটিয়েছেন শাহ আবদুল করিম। তার কালজয়ী অসংখ্য গান বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে। কালোত্তীর্ণ লোক গানের রচয়িতা বাউল সম্রাট শাহ্ আবদুল করিমকে গানে গানে স্মরণ করবে দেশ ও বিদেশের ভক্ত-অনুসারীরা। একুশে পদক প্রাপ্ত বাউল সম্রাট শাহ আবদুল করিম। তার দর্শন, চিন্তা ও চেতনায় গণ-মানুষের পক্ষে গানকে তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।

তিনি আধ্যাত্মিক ও বাউল গানের দীক্ষা লাভ করেছেন কামাল উদ্দীন, সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে। তিনি শরীয়তী, মারফতি, নবুয়ত, বেলায়া সহ সবধরনের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন। তিনি তার গানের অনুপ্রেরনা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন থেকে। বাউল গানের জীবন্ত কিংবদন্তী শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিম মৃত্যু বরণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়