admin
প্রকাশিত: 11:36 AM, July 6, 2024
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় ভারী ভর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
৪ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার ভুকশিমইল ইউনিয়ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
বৃহস্পতিবার ভুকশিমইল ইউনিয়নের আশ্রয়কেন্দ্রে গিয়ে ঘাটেরবাজার শেডঘর আশ্রয়কেন্দ্রে ৩০ টি, সাদিপুর মাদ্রাসায় ৫০ টি ও কাইরচক প্রাথমিক বিদ্যালয়ে ২০ টিসহ মোট ১০০ টি পরিবারের মাঝে (চাল, তেল, চিনি, ডাল, লবণ, মসলা) ত্রাণ পৌঁছে দেন।
এসময় ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপনসহ স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ১৭ জুন থেকে ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পৌরসভাসহ ৯ টি ইউনিয়ন প্লাবিত হয়ে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বিশেষ করে ভূকশিমইল, কাদিপুর, জয়চন্ডী ইউনিয়নের অনেক এলাকায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় এখনো যান চলাচল বন্ধ রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী বলেন, ইতিমধ্যে সরকারিভাবে ১৮০ মে: টন চাল বরাদ্দ পাওয়া গেছে ১৮ হাজার পরিবারের মাঝে। প্রায় ১৬ হাজার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। শুকনো খাবার ১৫০০ প্যাকেট বরাদ্দ মিলেছে। ৫০০ প্যাকেট বিতরণ করা হয়েছে। ২ লাখ ১০ হাজার টাকা দিয়ে প্যাকেটজাত শুকনো খাবার ৬২০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৩৩০ প্যাকেট শিশু খাদ্য, ১৫০ প্যাকেট গো-খাদ্য বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, বন্যা পরিস্থিতি আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহি উদ্দিন জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নিয়ে সার্বক্ষনিক খোঁজখবর নিচ্ছেন। বন্যা শুরুর দিন থেকে বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্র ছাড়াও গ্রাম পর্যায়েও ক্ষতিগ্রস্তদের তালিকা করে ত্রান বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়