admin
প্রকাশিত: 11:39 AM, July 6, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জয়ের উল্লাসে ভারতের ত্রিপুরায় কেড়ে নিল আরও ২ যুবকের প্রাণ। ঘটনাটি সংগঠিত হয়েছে উদয়পুরে।
বুধবার (৩ জুলাই) দুপুরের পর রোহিত, বিরাট, বুমরাদের জন্য গাড়ি বাইকের বিজয় মিছিল বের করেছিলেন একদল যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান, ১ টি বোলেরো গাড়ির পিছনে রড ধরে ঝুলতে থাকা অবস্থায় আনন্দ করছিলেন বেশ কয়েকজন। হঠাৎ একটি ক্লাবের সামনে রড ভেঙে ৪ জন পড়ে যান রাস্তায়। ১ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। উদয়পুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এর মধ্যে রাত ১০ টায় মৃত্যু হয় আকাশ সূত্রধর নামে আরেক যুবকের। নিহত ২ জনের বাড়ি মুড়াবাড়ি এলাকায়।
এ নিয়ে বিশ্বকাপ জয়ের উন্মাদনায় ত্রিপুরা রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। আহত ৪ জন। বিশ্বকাপ জয়ের রাতেই আগরতলায় রাস্তায় বাইক ছুটিয়ে আনন্দ করতে গিয়ে স্কুটারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় রাতুল বনিক নামে ১ তরুণের।
এছাড়া সাব্রুমে খেলা দেখে টিভি বন্ধ করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয় আরও ১জনের। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন