admin

প্রকাশিত: 3:56 PM, July 6, 2024

সিলেটের উপশহরে যাত্রা শুরু করলো টুথ ক্যাসেল

সিলেটের উপশহরে যাত্রা শুরু করলো টুথ ক্যাসেল

সিলেট সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফজলে রাব্বি চৌধুরী মাসুম বলেছেন, এখানে রোগীরা যে শুধু চিকিৎসা সেবা পাবে এমন নয়, রোগীদের জন্য রয়েছে পরিপাটি ও পরিষ্কার পরিবেশ, যা সচরাচর দেখা যায় না। সিলেটের উপশহরে এমন আধুনিক ও ঘরোয়া অথচ চোখধাঁধানো নান্দনিক রুচিশীলতাসম্পন্ন ডেন্টাল চেম্বার যাত্রা শুরু করেছে দেখে আমি খুবই আনন্দিত। প্রতিটা ইন্ট্রুমেন্ট ডিজিটাল ও চিকিৎসকরাও দক্ষ। টুথ ক্যাসেলে এসে ডেন্টাল চেম্বার সম্পর্কেই আমার ধারণা পাল্টে গেছে। আমি টুথ ক্যাসেলের সাফল্য কামনা করি।

তিনি শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টায় নগরীর শাহজালাল উপশহরস্থ সি-ব্লক স্বপ্ননীড় ভবনের নিচ তলায় ডাক্তার দম্পতির ডেন্টাল ক্লিনিক “টুথ ক্যাসেল” এর উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।

টুথ ক্যাসলের পরিচালক ডা. নাঈমুল হাসান রাজিন ও ডা. প্রজ্ঞা নাহিদ এর সভাপতিত্বে ও বাশু বাংলা ল্যাংগুয়েজ ক্লাব এর প্রতিষ্ঠাতা ইসফাক আহমদ জিহান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. খালিকুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. ফারিজা সাবরিনা, তাহসিন শারমিন তামান্না, হাফেজ মওলানা আসাদ উদ্দিন, মইনুল ইসলাম চৌধুরী, মুহিবুর রহমান মুহিব, রায়হান আহমদ, জুবায়ের আহমদ, আকিব আরিয়ান, আব্দুল মাজেদ ফুয়াদ, নজরুল, মাসুম, রাফি, ইমারত, জামালসহ আরো অনেকে।

ডেন্টাল ক্লিনিকের পরিচালক ডা. নাঈমুল হাসান রাজিন বলেন, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন চিকিৎসা সরঞ্জাম দিয়ে ঘরোয়া ও মনোরম পরিবেশে দাঁতের নানা ধরনের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে এই চিকিৎসাকেন্দ্রটি আমরা চালু করেছি।

ডেন্টাল ক্লিনিকটির আরেক পরিচালক ও ডা রাজিনের সহধর্মিণী ডা. প্রজ্ঞা নাহিদ বলেন, গতানুগতিক ধারার ডেন্টাল চেম্বার থেকে বেরিয়ে এসে আউট অফ দ্যা বক্স চিন্তা করে মূলত আমি আমাদের ডেন্টাল ক্লিনিকটি সাজিয়েছি। ‘এস্থেটিক’ শব্দটির প্রতিটি ছাপ আপনি পাবেন আমাদের চেম্বারে ঢোকার পর। টুথ ক্যাসেলের আরেকটি বিশেষ দিক হচ্ছে আমাদের ছোট লাইব্রেরি। দন্তচিকিৎসা সময়সাপেক্ষ ব্যাপার এই বিষয়টি বিবেচনা করে আগত রোগী এবং অভিভাবকদের বইপড়ার প্রতি আগ্রহী করে তোলার একটা ছোট প্রয়াস বলতে পারেন।

বানান শুদ্ধকারী বাশু এর প্রতিষ্ঠাতা ইসফাক আহমদ জিহান বলেন, টুথ ক্যাসেলে ঢোকার পর প্রথমে আমি ভেবেছিলাম কোনো লাক্সারিয়াস রিসোর্ট বা ক্যাফেতে ঢুকেছি! ডেন্টাল চেম্বারের পরতে পরতে আছে আভিজাত্য ও দেশিয় ঐতিহ্যের ছোয়া। ডিজিটাল লেটেস্ট ইন্সট্রুমেন্ট দিয়ে সাজানো এই দন্তচিকিৎসালয়টি শুধু যে রোগীদের সেবা করবে এমন নয় রোগীর সাথে আসা অভিভাবকদেরকেও স্বস্তি দিবে।

উল্লেখ্য, ডা রাজিন ও ডা. নাহিদ দম্পতি সিলেটে অবস্থিত একটি ডেন্টাল হাসপাতালে দীর্ঘদিন শিক্ষিকতা ও দন্তচিকিৎসা করে আসছিলেন। এখন থেকে তারা টুথ ক্যাসেলেই চিকিৎসাসেবা প্রদান করবেন। শুক্রবার বাদে প্রতিদিন সকাল সাড়ে দশটা হতে দুপুর ২টা এবং বিকেল ৫টা হতে রাত ৯টা পর্যন্ত ডেন্টাল ক্লিনিকটি খোলা থাকবে। উদ্বোধন উপলক্ষে চিকিৎসাসেবায় রোগীদের জন্য রয়েছে বিশেষ ছাড় এবং ফ্রি ডেন্টাল চেকআপের সুবিধা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়