admin
প্রকাশিত: 8:22 PM, July 6, 2024
এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার, সেচ্ছাসেবী সংগঠন সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সমন্বয়কারী রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, যে দেশে গুণীদের সম্মান নেই, সেই দেশে গুণী জন্মাতে পারেনা। গুণীজনদের সম্মান জানানো না হলে আগামী প্রজন্মের জন্য বসবাস যোগ্য ও উন্নত দেশ গঠন করা যাবে না।
তিনি আরো বলেন, দেশ উন্নত করতে হলে, সৎ, দক্ষ, বিভিন্ন গুণে গুণান্বিত মানুষদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয়ভাবে প্রকৃত জ্ঞানীদের সম্মান জানাতে হবে।
তিনি শনিবার (৬ জুলাই) বিকেলে সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক মুজিবুর রহমান শাহীন এর জন্মদিন উপলক্ষে সিলেট সোসাইটির উদ্যোগে সিলেটের চালিবন্দরস্থ হোসাইনিয়া মাদানীয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহজাহান চৌধুরী সভাপতিত্বে ও সম্প্রচার বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক কলমযোদ্ধা লিয়াকত আলী খান, মাদরাসার মোহতামিম মাওলানা হোসাইন আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সোসাইটি জুনিয়র ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি জুলকার নাইন সাইরাস, সদস্য সচিব তাওহিদ জাহান চৌধুরী, তাহের আহমদ প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়