admin
প্রকাশিত: 10:43 AM, July 7, 2024
হবিগঞ্জ থেকে ডাক্তার দেখিয়ে বাড়ী ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কের সুতাং এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মিতু আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।
শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সন্তানসহ আরো ৪ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ৩জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত মিতু আক্তার মাধবপুর উপজেলার বাখরনগর এলাকার স্বপন মিয়ার স্ত্রী।
জানা যায়, মিতু আক্তার বিকালে হবিগঞ্জে ডাক্তার দেখিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং এলাকায় তার গাড়িটি আসলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি পিক-আপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিতু আক্তার মারা যান। এ ঘটনায় নিহতের সন্তানসহ আরো ৪জন আহত হয়েছেন।
স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, দুর্ঘটনার পর অটোরিকশা এবং পিকআপকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন