admin
প্রকাশিত: 10:58 AM, July 7, 2024
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দ্বিতীয় মেয়াদে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ল্যাট্রিনও স্থাপন করে দেওয়া হচ্ছে।
শনিবার (৬ জুলাই) দিনব্যাপী উপজেলার কাদিপুর, ভূকশিমইল, ব্রাহ্মণবাজার ও জয়চণ্ডী ইউনিয়নের বন্যা কবলিত ৫৯০ পরিবারের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম মিটু, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন ও জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুবসহ স্বস্ব ইউনিয়নের ইউপি সদস্যরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো শিমুল আলী বলেন, ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮০ মে: টন চাল ১৮ হাজার পরিবারের মাঝে ও খাদ্য সামগ্রী সরকারী ভাবে ৫০০ প্যাকেট। প্যাকেটজাত শুকনা খাবার ৬২০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও ৩৩০ প্যাকেট শিশু খাদ্য, ১৫০ প্যাকেট গো-খাদ্য ১৫০ টি পরিবারকে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নিয়ে সার্বক্ষনিক খোঁজখবর নিচ্ছেন। বন্যা শুরুর দিন থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ছাড়াও গ্রাম পর্যায়েও ক্ষতিগ্রস্তদের তালিকা করে ত্রান বিতরণ করা হয়েছে। আরো খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ল্যাট্রিনও স্থাপন করে দেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে