admin
প্রকাশিত: 8:28 PM, July 7, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা ২ নং খাজাঞ্চি ইউনিয়নের শ্রী শ্রী নৃসিংহ লাল জিউ ও জগন্নাথ জিউ মন্দির মদনপুরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন কতৃক আয়োজিত সপ্তাহব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে।
রোববার ৭ জুলাই দুপুরে শ্রী শ্রী নৃসিংহ জিউ ও জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গনে সনাতনী ধর্মীয় বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে রথযাত্রার অনুষ্ঠানমালা।
রথযাত্রার আনুষ্ঠানিকতার পরিচালনা করেন অশেষ কুমার দাস পাঠক নদিয়া, নরেশ দাস অধিকারি পরিচালক-দয়ার বাজার নাম হট্র, স্মদ্যশী জর্রাদন দাস ও সুরেন্দ্র বিশ্বাস।
রথযাত্রার আনুষ্ঠানিকতায় এলাকার বক্তবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট পীযুষ কান্তি ভট্রাচায্য, জ্যোতির্ময় দে মতি, শংকর চন্দ্র ধর, কাবুল মালাকার, সনত মোহন কর, দেবব্রত চক্রবর্তী, নিরেন্দ্র দাস, কৃষ্ণ মালাকার, দিলীপ দেব, নারায়ণ সেনাপতি,বিকাশ দত্ত, সমীর দে ঝুলন, সুমন চন্দ, সজীব দে রাকু, রনজিত দাস রঞ্জু, রাকু দেব, জুয়েল দাশ, উত্তম নাথ, সৃজন দেব প্রমুখ।
এসময় শত শত পূন্যার্তি নারী পুরুষ ও শিশু কিশোর রথের দড়ি টানে অংশ গ্রহণ করেন। এতে আনন্দ উপভোগ করতে অন্যান্য ধর্মের উৎসুক মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। উৎসব মুখর পরিবেশে এসময় ঢাক-ঢোলের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে এই রথের প্রথম টানের শুরু হয়। আগামী সোমবার (১৫ জুলাই) রথের উল্টো টানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় এই অনুষ্ঠানের সমাপ্তি হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়