admin
প্রকাশিত: 8:30 PM, July 7, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: কাজ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ২ বন্ধুর। আরও ১ যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
শনিবার (৬ জুলাই) রাতে দুর্ঘটনাটি ঘটে ভারতের উত্তরবঙ্গের গজল ডোবা- ফুলবাড়ি ক্যানাল রাস্তায় সীতারাম মন্দির সংলগ্ন এলাকায়। মৃত ২ জনের নাম ইন্দ্রজিৎ রায় (২১) ও বাপ্পা রায় (১৯)। তাদের বাড়ি রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের মেনঘরা এলাকায়।
পুলিশ সূত্রে প্রকাশ, এলাকার ৩ যুবক সাহুডাঙ্গি এলাকার একটি কারখানায় কাজ করতো। রাতে কাজ থেকে ৩ বন্ধু ১টি বাইকে বাড়ি ফিরছিল। তিস্তা ক্যানাল রোডে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যায় সঙ্গে সঙ্গে ওই রোড দিয়ে যাওয়া কোনো গাড়ির নীচে চাপা পড়ে যায় ২ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইন্দ্রজিৎ ও বাপ্পার। আহত হয় রাজু। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে এবং বাড়িতে খবর দেয়। ৩ জনকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন