admin

প্রকাশিত: 11:42 AM, July 10, 2024

লাখাইয়ে বিভিন্ন সংগঠনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

লাখাইয়ে বিভিন্ন সংগঠনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: লাখাইয়ে জনপ্রতিনিধি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর সাথে জেলা প্রশাসক এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ এর জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা বলেন, লাখাইয়ের প্রধান ও দীর্ঘনদী সতাং কে শিল্প বর্জের কবল থেকে রক্ষায় সম্ভব সবকিছু করা হবে। লাখাইর স্থানীয় বুল্লাবাজার এ যানজট নিরসনে বিভিন্ন ধরনের পরিবহন এর জন্য বাস স্ট্যান্ড নির্মানে উদ্যোগ গ্রহণ হবে, নদনদীগুলোর নাব্যতা পিরিয়ে আনতে ধলেশ্বরীসহ অপরাপর নদ- নদী গুলো খননের আওতায় আনতে চলমান চেষ্টা অব্যাহত থাকবে, শিক্ষার্থী ঝরে পড়া বিশেষ করে ছেলে শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মা সমাবেশ সহ সচেতনতা মূলক প্রচারাভিযান চালাতে হবে।

লাখাইয়ে কর্মরত কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সরকারের প্রতিনিধি, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা,সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ জিলুফা সুলতানা এর মতবিনিময় সভা মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১১-৩০ মিনিটে লাখাই উপজেলা প্রশাসন এর আয়োজনে আয়োজিত মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এর জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টানা তৃতীয় বারের মতো নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ,নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আরিফ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রিয়া বেগম।

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রানেশ রন্জন দাস।

স্বাগত বক্তব্য ও লাখাইয়ের সামগ্রিক চিত্র উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।

লাখাইয়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাজী সামছুল আরেফিন, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের, বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী,নাগরিক সংগঠন এর পক্ষে আবদুল মতিন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আবুল কাসেম।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন