admin
প্রকাশিত: 1:29 PM, July 10, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভয়াবহ বন্যার কবলে ভারতের উত্তরপ্রদেশ। জলমগ্ন ১০টি জেলা। নতুন করে ১৭ জনের মৃত্যুর কথা জানা গেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছেন। দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।
জানা গেছে, মৃত ১৭ জনের মধ্যে ১০ জনই প্রয়াগরাজ, কৌশাম্বি ও প্রতাপগড়ের বাসিন্দা। বজ্রপাত, জলে ডুবে ও সাপের কামড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিকে পিলভিটে বন্যা বিধ্বস্ত এলাকায় আটকে পড়া ৭ জনকে উদ্ধার করা হয়েছে। রিলিফ কমিশনার জিএস নবীন কুমার সাংবাদিকদের জানিয়েছেন, কেবল পিলভিট জেলাতেই ২৫২টি গ্রাম জলের তলায়। জল বইছে বিপদ সীমার উপর দিয়ে। একই পরিস্থিতিতে লখিমপুর খেরি ও অন্যত্র। অন্তত ১০টি জেলার পরিস্থিতি ভয়াবহ। নেপাল ও উত্তরাখন্ডের পাহাড়ি এলাকায় প্রচন্ড বৃষ্টিপাতের ফলে সরযূ নদী প্লাবিত হওয়ার ফলে অযোধ্যাতে ও পরিস্থিতি ভয়াবহ।
জানা গেছে, নদীর তীরে ৩ কোটি টাকার একটি নির্মীয়মাণ বাড়ি ভেসে গিয়েছে জলের তোড়ে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন