editor
প্রকাশিত: 8:00 PM, February 1, 2023
দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর কোনারপাড়াস্থ দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের উদ্যোগে প্রবাসীদের সংর্বধনা প্রদান করা হয়েছে। গতকাল ১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে দিশারী কিন্ডারগার্ডেন স্কুলে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী শওকত আহমদ কোরেশী, ইকবাল হাসান লায়েছ মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী জামাল আহমদ, ফ্রান্স প্রবাসী আজহার হোসান মুরাদ, যুক্তরাজ্য প্রবাসী মাহফুজ আহমদ ও মুয়াজ আহমদ-কে সংবর্ধনা প্রদান করা হয়।
দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক মেম্বার হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শওকত আহমদ কোরেশী, যুক্তরাষ্ট্র প্রবাসী জামাল আহমদ। বক্তব্য রাখেন দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের পরিচালনা কমিটির সদস্য আব্দুল করিম, সহকারী পরিচালক ঝর্না বেগম, প্রধান শিক্ষিকা মুর্শিদা আক্তার। উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি আব্দুর নূর, সৌদি প্রবাসী আখতার আলী, স্কুলের সহকারী শিক্ষিকা আছমা বেগম, আমিনা বেগম, শিপা বেগম, রুশিদা আক্তার, সাঈদা আক্তার, তাহমিনা বেগম, মাসুম আহমদ, সাঈদা বেগম প্রমুখ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র রাহিম আহমদ। পতাকা উক্তোলনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় সঙ্গীত, কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের বাইরে থেকেও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। প্রবাসীরা দেশের বড় সম্পদ, তারা সুদূর প্রবাসে থেকেও দেশের উন্নয়ন সহ সর্বক্ষেত্রে ভূমিকা রাখছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বক্তারা বলেন, দেশের যেকোন দুর্যোগময় সময়ে প্রবাসীরা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ান। বক্তারা প্রবাসীদেরকে বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি উল্লেখ্য করে শিক্ষার উন্নয়ন কার্যক্রম অব্যহত রাখার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন