admin

প্রকাশিত: 3:58 PM, July 11, 2024

শরিফগঞ্জ ইউনিয়নে বন্যার্তদের মাঝে তামিম ইয়াহয়ার খাদ্যসামগ্রী বিতরণ

শরিফগঞ্জ ইউনিয়নে বন্যার্তদের মাঝে তামিম ইয়াহয়ার খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া।

বুধবার (১০ জুলাই) বিকাল ৪টায় ইউনিয়নের মেহেরপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।

শরিফগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুল ইসলামের সভাপতিত্বে ও শ্রমিক দলের দপ্তর সম্পাদক সুহেল আহমদের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এম সাইফুর রহমান, গোলাপগঞ্জ পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, ৬নং ওয়ার্ড কৃষক দল সভাপতি নিজাম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য রোহেল আহমদ রানা, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা অনিক আহমদ সেবুল, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা নাফি কবির প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তামিম ইয়াহয়া বলেন, দেশের চলমান এই অবস্থার জন্য বর্তমান সরকারের অপরিকল্পিত উন্নয়নই দায়ী। আমরা এর আগেও টানা বৃষ্টি হতে দেখেছি। কিন্তু এমন ভয়াবহ বন্যা কখনো দেখিনি। বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে হলেও বন্যা ছিল মানবসৃষ্ট। ২০২২ এর স্মরণকালের ভয়াবহ বন্যাও ছিল ভারত ও বাংলাদেশ সরকারের কর্মের কুফল। এখনকার বন্যার কারণও ওই একটাই। ভারতে বৃষ্টিপাত হলে বা বন্যা দেখা দিলে ভারত নিজেকে অভিশাপমুক্ত করতে বাংলাদেশের সাথে সংযুক্ত স্লুইচগেটগুলো খুলে দেয়। যেমনটি খোলা হয়েছিল ২০২২ সালে। এবারও একই কায়দায় নিজেকে রক্ষা করেছে ভারত। সিকিমে যখন বৃষ্টিপাত শুরু হলো। বন্যা দেখা দিলো। ভারত তখন ঠান্ডা মাথায় স্লুইচগেটগুলো খুলে দিলো। সেখান থেকে নেমে আসা পানিতে আমাদের নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হলো। কতো মানুষ ও গবাদি পশু বন্যার কবলে মারা গেলো। কত মানুষ পানিবন্দি হয়ে না খেয়ে দিন পার করলো। অথচ, এসব বিষয় নিয়ে আমাদের সরকারের কোনো মাথা ব্যথা নেই। মিডিয়ায় স্লুইচগেট খোলার খবরগুলো ফলাও হচ্ছে। তা দেখার পরও সরকার বার বার ভারতকে বন্ধু রাষ্ট্র বলে আখ্যায়িত করছে। নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছে। ভারতের দেওয়া পানিতে যখন আমার সিলেট নিমজ্জিত, তখনই সরকার বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে ট্রেন চালানোর অনুমতি দিচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার অপরিকল্পিতভাবে হাওরের বুকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ করেছে। যার খেসারত দিচ্ছে সিলেটের মানুষ। এই সড়কের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে সিলেট অঞ্চলে পানি আটকে বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যার সৃষ্টি হচ্ছে। সিলেটকে বাঁচাতে সরকারকে দ্রুত মিঠামইন সড়ক নিয়ে নতুন করে ভাবতে হবে। পানি নিষ্কাশনের যথেষ্ট পথ সৃষ্টি করতে হবে। নয়তো সিলেটের মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
তামিম ইয়াহয়া বলেন, এই ডামি সরকার ২০০৯ সাল থেকে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। আর জনগণের সাথে উন্নয়নের নামে ফাইজলামি করছে। ৬ লাখ মানুষ যখন বন্যায় প্লাবিত, তখন ৬০ লাখ টাকা বন্যা সহয়তা? মানে জনপ্রতি ১০ টাকা, এটা ফাইজলামি ছাড়া আর কী? কোথায় উনাদের ইমারজেন্সি ফান্ড? কোথায় জরুরি নদী খনন প্রকল্প? খাল উদ্ধারের পরিবর্তে খাল ভরাট করে দখল করা হচ্ছে। বেড়ি বাঁধ তৈরির নামে প্রকল্প পাশ করে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। আর এসবকে বলা হচ্ছে উন্নয়ন।

তিনি বলেন, আমরা জাতীয়তাবাদী পরিবারের সদস্য। তারেক সাহেব আমাদেরকে পাঠিয়েছেন। উনি ২৯ অক্টোবর আমাদেরকে বলেছিলেন গণতন্ত্রের জন্য রাজপতে আন্দোলন করতে। আমরা উনার কথা শুনে রাজপথে থেকে চাপাতি, রামদার কোপ খেয়েছি, রক্ত ঝরিয়েছি, বনে জঙ্গলে রাত্রি যাপন করেছি, জেলও খেটেছি। সব আপনাদের জন্য। আর এখন উনি পাঠিয়েছেন আপনাদের খোঁজ-খবর নিতে, কাধে কাধ মিলাতে। আজকের এই ত্রাণ সামগ্রী উনার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে। আমাদের ত্রাণ বিতরণের কাজ অব্যাহত থাকবে।

বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণের জন্য জরুরি স্পট খোলা হয়েছে জানিয়ে তামিম বলেন, আমরা ইমারজেন্সি স্পটগুলো আইডেনটিফাই করে ধিরে ধিরে ২০০০+ প্যাকেট বন্টন করবো। বিগত কোরবানির ঈদের ১২০০+ মানুষকে ১ কেজি করে গোসত দেওয়া হয়েছে। এর আগে রামাদানে ইফতারের জন্য ২০৫৭ প্যাকেট বন্টন হয়েছে। ২০২২ সালের বন্যায় আমাদের থেকে বন্যা সহায়তা কেউ বেশি করেনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে সম্পৃক্ত। সাধারণ মানুষের ডাল-ভাত নাগালের মধ্যে আনার আন্দোলনে সম্পৃক্ত। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়