admin
প্রকাশিত: 4:54 PM, July 11, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারি বৃষ্টিপাতের কারণে দুর্ভোগ অব্যাহত ভারতের উত্তরপ্রদেশে। এদিনে শুধু বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৮ জন। মৃতদের মধ্যে ৩ জন শিশু। বাজ পড়ে আহত হয়েছেন বহু।
বুধবার (১০ জুলাই) সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে প্রতাপগড়ে।
সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, বুধবার (১০ জুলাই ) বাজ পড়ে প্রতাপগড়ে ১১ জন, সুলতানপুরে ৭ জন, চান্দৌলিতে ৬ জন, মেইনপুরীতে ৫ জন, প্রয়াগরাজে ৪ জন, দেওরিয়া, হাথরাস, বারাণসী, সিদ্ধার্থনগর, অওরাইয়াতে ১ জন করে প্রাণ হারিয়েছেন। এদিন বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি হয় সমস্ত জেলায়। সেই সময়ে অনেকেই ক্ষেতে কাজ করছিলেন। কয়েকজন শিশু গাছ থেকে ফল পাড়তে গিয়েছিল। কেউ আবার মাছ ধরছিল। ভারি বৃষ্টির আবহেই এই প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। ইতিমধ্যেই মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গত কয়েকদিন ধরেই টানা ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে উত্তরপ্রদেশ। জলমগ্ন ৬৩৩ টি গ্রাম। বুধবার (১০ জুলাই) ২ জেলা পরিদর্শন করে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃষ্টিজনিত কারণে প্রতিদিন প্রাণহানির ঘটনা ঘটছে এ রাজ্যে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন