admin

প্রকাশিত: 9:12 PM, July 11, 2024

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গঠিত অন্যতম সংগঠন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

“বদলে গেছে দিনকাল,নিউজ এখন ডিজিটাল” এই সংলাপকে বুকে ধারণ করে ২০১৬ সাথে গঠিত এই সংগঠনটির সাংবাদিকরা ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টায় জৈন্তা হিল রিসোর্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক ও সংবাদকর্মীরা সমাজের দর্পন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজ যেমন উপকৃত হয় তেমনি সমাজ তথা নিজ উপজেলার অবহেলিত, নিপীড়িত মানুষের দূরাবস্থার চিত্র তুলে ধরাও সাংবাদিকদের কাজ। এ সময় বক্তব্যে উল্লেখ করা হয় পবিত্র ঈদুল আযহার দিন থেকে পর পর দুই দফা বন্যার কারণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পালন করতে কিছুটা বিলম্ব করতে হয়েছে।

এ সময় তারা বক্তব্যে আরো বলেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সুনামের সহিত বিগত আটটি বছর পার করে এসেছে। ভবিষ্যতে সকল প্রকার রাজনীতির মতাদর্শের উর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে জৈন্তাপুর উপজেলার মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়ন ও সমাজ থেকে অপকর্ম, মাদক, জুয়া সহ সামাজিক ব্যাধি সমূহ নিরসনে সংবাদ প্রচারের মাধ্যমে তা প্রতিহত ও প্রতিকার করতে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি শোয়াইবুর রহমান, সহ সভাপতি রাসেল মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো সাজ উদ্দিন সাজু, কার্যকারী সদস্য তোফায়েল আহমেদ, সাইফুল ইসলাম বাবু, বিলালুর রহমান,মোহাম্মদ আবদুল্লাহ, সহযোগী সদস্য মুরাদ হাসান।

এর আগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে এক প্রীতিভোজে সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়