admin
প্রকাশিত: 11:49 AM, July 14, 2024
উৎফল বড়ুয়া :: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার গোদারপাড় এলাকার ধুতরাঙ্গ বৌদ্ধবিহারের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথেরো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মহাথেরোর পা মাটির সঙ্গে স্পর্শ করা ছিল। ফলে এটি হত্যা, না কি আত্মহত্যা—তা নিশ্চিত করতে পারছেন না কেউ।
শনিবার (১৩ জুলাই) বেলা ৩টার দিকে বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়, চিরকুটে ভান্তে তাঁর অনুসারীদের তাঁর স্বপ্নগুলো পূরণের আহ্বান জানিয়েছে। তবে চিরকুটটি দীপঙ্কর মহাথেরো হাতের লেখা কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিহার প্রাঙ্গণে তাঁকে খুঁজতে গিয়ে সেবকেরা গলায় রশি দেওয়া অবস্থায় বিহারের চালের সঙ্গে ঝুলতে দেখেন। সেবকেরা পরে পুলিশকে খবর দিলে রোয়াংছড়ি থানা–পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ড. এফ দীপংকর মহাথেরো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এই ঘটনার জানাজানি হলে শত শত অনুসারী বিহার প্রাঙ্গণে ভিড় করেন।
বৌদ্ধ ভিক্ষুর শিষ্য ভুটান বড়ুয়া বলেন, ‘ভান্তের গলায় রশি দেওয়া থাকলেও মৃত্যুটি রহস্যজনক। ভান্তের পা মাটিতে লাগানো অবস্থায় ছিল। তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা।’
এ বিষয়ে স্থানীয় বাপ্পী চাকমা বলেন, ‘ভান্তেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, একজন জ্ঞানী ভান্তে কোনো দিন আত্মহত্যা করতে পারেন না। সঠিক তদন্ত করে সত্যটা প্রকাশ করা হোক।’
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী জানান, পুলিশ ধুতাঙ্গ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. এফ দীপঙ্কর মহাথেরর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। কী কারণে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে পরে জানানো হবে।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না