admin
প্রকাশিত: 11:57 AM, July 14, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: শনিবার (১৩ জুলাই) সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ভারতের ওড়িশায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জন পূণ্যার্থীর। আহত হয়েছেন ১৪ জন।
পুলিশ সূত্রে প্রকাশ, এদিন ভোর ৫টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে ময়ূরভঞ্জ জেলায়। ২০ জন তীর্থযাত্রীকে নিয়ে বাসটি হায়দরাবাদ থেকে গয়ার দিকে যাচ্ছিল। আচমকা ১৮ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার জেরে বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয়রা খবর দিতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের চালকের মৃত্যু হয়েছে। তিনি হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। আহতদের পন্ডিত রঘুনাথ মুর্মু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন আরও ৩ জন প্রাণ হারান। গুরুতর আহত ১৪ জনের চিকিৎসা চলছে। কিভাবে দুর্ঘটনাটি ঘটল, তা ঘিরে তদন্ত জারি রয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন