admin

প্রকাশিত: 11:38 AM, July 15, 2024

বন্যায় বিশ্বনাথে ৮১ কোটি টাকার ক্ষতি 

বন্যায় বিশ্বনাথে ৮১ কোটি টাকার ক্ষতি 

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: ২০২২ সালে পর সম্প্রতি উপর্যুপরি তিনবার বন্যা আক্রান্ত হয়েছে বিশ্বনাথ উপজেলা। বন্যার রেষ এখনো শেষ হয়নি। মাঠ ঘাট, কাচা পাকা রাস্তা, বীজতলা, বাড়ি ঘরে এখনও পানিতে সয়লাব। ঘর থেকে বেরুলেই দুর্ভোগ সইতে হচ্ছে অত্রাঞ্চলের মানুষকে। পানি যেন কমতেই চাচ্ছে না। আমন আবাদে শংকা বিরাজ করছে।

ইতিমধ্যে কৃষকের বীজতলা গুলো পানিতে তলিয়ে আছে। জনজীবন স্বাভাবিক হতে আরো সময় লাগবে এমনটি বলছেন বিশেষজ্ঞ মহল। পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টিতে উপর্যুপরি তিনবারের বন্যায় ব্যাপক ক্ষতি সাধন হয়েছে উপজেলা জুড়ে। ক্ষয়ক্ষতির পরিমান ইতিমধ্যে নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন। এপর্যন্ত উপজেলায় মোট ক্ষতির পরিমাণ দাড়িয়েছে ৮১ কোটি টাকা।

ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে কাঁচা পাকা সড়ক, ঘরবাড়ি, মৎস্য, কৃষি, অবকাঠামোগত স্থাপনা ও প্রাণিসম্পদ। উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১২৪ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত জনসংখ্যা পরিমাণ ৩৫৫৯২ জন। ৪৪৮ টি আঁধাপাকা ও ৮১ টি কাচা ঘরের আংশিক ক্ষতি সাধন হয়েছে। ১২৫ হেক্টর আবাদি সবজি ও আউশধান ১০৪৩ হেক্টর বীজতলা সহ কৃষি ক্ষেত্রে মোট ১৩ কোটি টাকার ক্ষতি নির্ধারণ করেছে উপজেলা কৃষি অফিস। পাকা সড়ক ৩৫.৫ কিলোমিটার ও ইটের খোয়া নির্মিত ৬.৫ কিলোমিটার এবং কাচা রাস্তা রয়েছে ৯.৬১ কিলোমিটার ক্ষতিগ্রস্তের তালিকায়। প্রাণিসম্পদের মধ্যে ২৫০ টি হাঁস ও ৮০ টি মুরগী মৃত সহ অবকাঠামোগত বিভিন্ন স্থাপনার আংশিক ক্ষতি মিলিয়ে ৮১ কোটি টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছে উপজেলা বিভিন্ন প্রশাসনিক দপ্তর। এমন তথ্য নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রজেশ চন্দ্র দাস।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার জানিয়েছেন ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমানের হিসেব জেলা প্রশাসক বরাবরে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ক্ষতির পরিমাণের প্রাপ্ত উৎস থেকে উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত খ্যাতগুলোর ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়