admin
প্রকাশিত: 12:04 PM, July 16, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাক্টরকে ধাক্কা মেরে খাদে পড়ে যায় তীর্থযাত্রীদের বাস। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ পূণ্যার্থী। আহতের সংখ্যা অন্তত ৩০। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।
সূত্রে প্রকাশ, বাসটিতে মোট ৪২ জন তীর্থযাত্রী ছিলেন। দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৫ জুলাই ) মধ্যরাতে। বাসটি মুম্বইয়ের সন্নিকটে অবস্থিত ডোম্বিভলি থেকে পন্ধরপুরে যাচ্ছিল। তখনই ঘটে অঘটন। মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেতে সেখানে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ পূণ্যার্থীর। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলছে ৩০ জনের।
জানা গেছে, নিহতেরা ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন