editor
প্রকাশিত: 12:25 PM, September 22, 2024
নিউজ ডেস্ক: দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় ওভারব্রিজরে সাথে থাকা সিঁড়ি অবশেষে ভেঙ্গেেদেয়া হলো। সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল রাইডারদের যাত্রী উঠানামার কারণে প্রতিনিয়ত এখানে যানজন লেগেই থাকত। তাছাড়া ব্রীজের নিচে অবধৈ স্ট্যান্ড থাকায় এই সিড়িঁ দিয়েই যাত্রীদের উঠানামা ছিলো বেশি। ফলে রাত-দিন ওভারব্রিজের উপরে নিচে সড়কে যানজট লেগেই থাকে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগরে উদ্যোগে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সেই সিঁড়িটি ভেঙে দেয় পুলিশ।
সিলেট মহানগরজুড়ে সড়কে যত্রযত্র যানবাহনের- বিশেষ করে অটোরিকশার অবৈধ স্ট্যান্ড যানজট এবং বিশৃঙ্খলার প্রধান কারণ। তবে এবার সিলেটে সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর পথে হাঁটছে মহানগর পুলিশ। এসএমপি’র নতুন কমিশনার দায়িত্ব নিয়েই রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিকশা ও ব্যাটারিচালিত নিষিদ্ধ রিকশার চলাচল বন্ধে ৭ দিন সময় বেঁধে দিয়েছেন। এই ৭ দিন শেষ হবে ২৩ সেপ্টেম্বর। এরপর থেকে কঠোর অ্যাকশনে নামবে এসএমপি’র ট্রাফিক পুলিশ।
এসএমপি জানায়, সিলেট মহানগরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কে রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিকশা ও ব্যাটারিচালিত নিষিদ্ধ রিকশার চলাচল নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ চালক-মালিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে, সিএনজিচালিত বৈধ অটোরিকশা চালক ও মালিকদের প্রতি এসএমপি নির্দেশনা দিয়েছে- ২৩ সেপ্টেম্বরের মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর হলুদ বর্ডার দিয়ে এবং মেট্রো এলাকার বাইরে চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। বিশেষ কারণ ছাড়া মেট্রো এলাকার বাইরের অটোরিকশাগুলো মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না।
এছাড়া মহানগরের সব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে কাজ করছে পুলিশ। সে লক্ষ্যে শনিবার ওভারব্রিজের সেই সিঁড়ি ভেঙে দেওয়া হয়েছে।
সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন শ্রমিকসহ সকলের সযোগিতা কামনা করেছে এসএমপি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক