editor
প্রকাশিত: 4:35 PM, September 22, 2024
নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত গিয়ে ফের দেশে ফিরে আসার সময় ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২ সেপ্টেম্বর) ভোরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৯৯৭/৩-এস-এর অনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা সকলেই বাংলাদেশের নাগরিক। তারা অবৈধভাবে ভারত গিয়েছিলেন।
আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ থানার কালীনগর গ্রামের মরাপাগলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল মিয়া (৩০), একই থানার চাকপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাসেল (১৬), আব্দুর রহিমের ছেলে শাহাদত হোসেন (১৯), চুনাপুটি গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে আব্দুল বারী (৩০), রায়হান মিয়ার ছেলে আব্দুল আলীম (১৯), শিবগঞ্জ থানার গুণটুলা গ্রামের আব্দুল মোমিনের ছেলে তোষার আলী (১৭)।
বিজিবি জানায়- আটককৃতদের জিজ্ঞাসাদ করলে তারা জানিয়েছে দালালদের সহায়তায় তারা গত প্রায় তিন মাস আগে মাধবপুর সীমান্ত দিয়ে রাজমিস্ত্রির কাজ করার জন্য অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল। ফের তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়। এসময় তাদের কাছ থেকে তিন হাজার দুইশত টাকা জব্দ করা হয়।
মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিজিবি আটকের পর তাদেরকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন