admin

প্রকাশিত: 7:12 PM, November 3, 2024

যুক্তরাজ্য প্রবাসী শিউলীর উপর সন্ত্রাসী হামলা

যুক্তরাজ্য প্রবাসী শিউলীর উপর সন্ত্রাসী হামলা

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র মোগলাবাজার থানার অর্ন্তরগত জালালপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মাসুদ আলীর স্ত্রী শিউলী আক্তারের উপরের সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এই বিষয়ে গত ২৩ অক্টোবর এসএমপির মোগলবাজার থানায় যুক্তরাজ্য শিউলী আক্তারের ভাই নগরীর সুবিদবাজার এলাকার নূরানী ৮৩/২৮-এ বনকলাপাড়ার মো. তবারক আলীর পুত্র জাহাঙ্গীর আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। যাহার নং-০৯/১৩১(২৩.১০.২০২৪)। একই ঘটনায় পর দিন ২৪ অক্টোবর শিউলী আক্তারের স্বামীর ফুফাতে ভাই মোগলবাজার থানাধিন ধরপাড়া হাসানপুর গ্রামের নজরুল ইসলাম বাদি হয়ে আরেকটি অভিযোগ দাখিল করেন। যাহার নং- ১০/১৩২(২৪.১০.২০২৪)। এই বিষয়ে যুক্তরাজ্য প্রবাসী শিউলি আক্তার গত ৩১ অক্টোবর এসএমপি সিলেটের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)’র কাছে আরেকটি আবেদন করেন। মামলা সূত্রে জানা যায়, সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসী শিউলী আক্তারের তার বসতভিটায় গত ১৯ অক্টোবর বিকাল ৫টায় সন্ত্রাসী হামলায় শিকার হন। মোগলবাজার থানাধিন ধরপাড়া হাসানপুর গ্রামের মৃত শুকুর আলী পুত্র খোয়াজ আলী, সিতাব আলীর পুত্র নজরুল ইসলাম নজই, সেলিম আহমদ, মৃত সরাফত উল্লাহ’র পুত্র শামীম আহমদ, সুরুজ আলীর পুত্র কাচাই মিয়া এ হামলা চালায়। যুক্তরাজ্য থেকে ফিরে শিউলী আক্তারের স্বামীর ক্রয় কৃত ভূমিতে পাকা ঘর নির্মান করেন। এতে আসামী ভূমি খেকোদের নজরে আসলে তারা শিউলী আক্তারের পরিবারের নিকট পূর্বে চাঁদা দাবী করে। এই বিষয়ে মোগলাবাজার থানা কর্তৃপক্ষ জানালে থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ প্রদান করে শিউলী আক্তারের ভাই জাহাঙ্গীরকে থানা হইতে তাড়িয়ে দেওয়া হয়। এরপর পরই ঘরের আগুন লাগিয়ে মিটারসহ ঘর জ¦ালিয়ে দেয় আসামীরা। এই বিষয়ে পূর্বের ন্যায় থানা কর্তৃপক্ষকে এদের বিরুদ্ধে মামলা আমলে নিতে বলে থানা কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করেন। পরে এই বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়।

একই আসামীরা সাম্প্রতিক ১৯ অক্টোবর দেশীও অস্ত্রে যুক্তরাজ্য প্রবাসী শিউলী আক্তারের উপর হামলা করে তাকে বেদড়ক মারধর করে। শিউলী আক্তার ওসমানী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ কালে তার ভাই জাহাঙ্গীর থানায় মামলা করতে গেলে পূর্বের মত অভিযোগে একাধিকবার পরিবর্তন করায় ও তাদের ইচ্ছেমত অভিযোগ লিখান থানা কর্তৃপক্ষ এই অভিযোগ করেন জাহাঙ্গির। সেই সময় থানা কর্তৃপক্ষ ও ওসি তদন্তের নির্দেশে জাহাঙ্গীরকে ধমক দিয়ে থানা থেকে আবারও বের করে দেওয়া হয়। মামলার আসামীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে একটি মিথ্যা মামলা দিয়ে যুক্তরাজ্য প্রবাসী শিউলী আক্তারের ভাই জাহাঙ্গীর ও নজরুল ইসলামকে হয়রানী করা হচ্ছে বলে দাবী করেন শিউলী আক্তার। এই বিষয়ে তিনি পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন স্থরে ন্যায় বিচারের আশায় অভিযোগ দাখিল করেছেন।

এই বিষয়ে এসএমপির মোগলবাজার থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা ফয়সাল আহমেদ বলেন, যুক্তরাজ্য প্রবাসী শিউলী আক্তারের পক্ষে দায়ের করা ২টি মামলাই আমলে নেওয়া হয়েছে। মামলা গুলো তদন্ত চলছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই