admin
প্রকাশিত: 10:14 PM, December 5, 2024
সিলেটের সর্বজন পরিচিত সামাজিক ব্যক্তিত্ব, বিশিষ্ট চিকিৎসক,নিরাময় পলি ক্লিনিক, হোটেল ইশিতা’র স্বত্তাধিকারী, পার্ক ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর চেয়ারম্যান,টুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট এর চেয়ারম্যান, দক্ষিণ সুরমার সুড়িগাও মোহাম্মদ পুর নিবাসী ডাঃ আব্দুল হাই আর নেই । তিনি দীর্ঘদিন রোগ ভোগের পর আজ বৃহস্পতিবার ভোর ৪ ঘটিকার সময় ঢাকায় ইন্তেকাল করেছেন । (ইন্না-লিল্লাহি – রাজিউন)
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামায আজ বাদ মাগরিব শাহজালাল (র.)মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন। উল্লেখ ডাঃ আব্দুল হাই সিলেটের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন ।
বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ডাঃ হাই এর মৃত্যুতে নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন তরফদার, টুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট এর সেক্রেটারি সাংবাদিক শফিক আহমদ শফি, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
5 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
6 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
5 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
6 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
7 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
6 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
6 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়