editor

প্রকাশিত: 6:24 PM, December 24, 2024

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে দেশের ক্রীড়াঙ্গন উৎসবমুখর

বিভাগীয় পরামর্শ সভায় আব্দুল কাইয়ুম চৌধুরী

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে দেশের ক্রীড়াঙ্গন উৎসবমুখর

সিলেট জেলা বিএনপির সভাপতি ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সিলেটের প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের পট পরিবর্তনের পর স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও অগ্রগতিতে জিয়া পরিবারের অবদান অপরিসীম। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সমস্ত ক্রীড়া সংস্থাগুলোকে দলীয় ও পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছিল। নির্লজ্জ দলীয়করণের ফলে দেশের ক্রীড়াঙ্গন আজ জীর্ণশীর্ণ অবস্থায় এসে পৌঁছেছে। তারেক রহমানের নির্দেশনায় দেশের যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিত্রাণ দিতে দেশের ক্রীড়াঙ্গনকে আবারো সচল করার লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে মহানগরীর কুমারপাড়াস্থ প্লাটিনাম লাউঞ্জ মিলনায়তনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে বিভাগীয় পরামর্শ সভা সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়ে সভা পরিচালনা কালে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সিলেটের প্রস্তুতি কমিটির সদস্য সচিব রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশের ক্রীড়াঙ্গনের নতুন এ অগ্রযাত্রায় দৃষ্টান্ত স্থাপন করবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। দেশের ক্রীড়াঙ্গনকে উৎসবমুখর রূপ দেওয়ার জন্যই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট।

সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ূন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, সাংগঠনিক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম ও কোহিনূর আহমেদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী শামিম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, জেলা বিএনপি সহ ক্রীড়া সম্পাদক সুমেল চৌধুরী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেল, জিয়া ক্রিকেট টুনামেন্ট মিডিয়া উপকমিটির সদস্য সচিব মো. নুরুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ হোসেন, জিয়া ক্রিকেট টুনামেন্ট মিডিয়া উপকমিটির সদস্য মাছুম চৌধুরী, রণি পাল, রুবেল আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক